চৌগাছায় বাঁদরের খেলা দেখতে গিয়ে শিশু নিহত

খেলা শেষে বাঁদর নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় মোস্তাফিজুর সেই বাঁদরের পিছনে পিছনে দৌঁড়াতে শুরু করে। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
মৃত মোস্তাফিজুর রহমান
মৃত মোস্তাফিজুর রহমান |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় বাঁদরের খেলা দেখতে গিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার জগদিশপুর ইউনিয়নের দক্ষিণসাগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর দক্ষিণসাগর গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও দক্ষিণসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মোস্তাফিজুর বাড়ির পাশে খেলা করছিল। এসময় একজন বাঁদর নিয়ে খেলা দেখাতে আসে। খেলা শেষে বাঁদর নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় মোস্তাফিজুর সেই বাঁদরের পিছনে পিছনে দৌঁড়াতে শুরু করে। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।