মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

নিহত প্রদীপ পাল দত্তগ্রাম এলাকার সৌরভ পালের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
ভারতের সাথে সীমান্ত বর্ডার
ভারতের সাথে সীমান্ত বর্ডার |ইন্টারনেট

মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রদীপ পাল নামে (৩৫) এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) দিবাগত রাত ১১টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত প্রদীপ পাল দত্তগ্রাম এলাকার সৌরভ পালের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার নয়া দিগন্তকে জানান, ‘নিহত প্রদীপের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় যোগাযোগ করে বিএসএফের গুলিতে প্রদীপ নিহত হয়েছেন এবং লাশ ভারতে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে কুলাউড়া থানা পুলিশকে এখনো জানানো হয়নি।’