সড়ক দুর্ঘটনা রোধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

বক্তারা যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় কুষ্টিয়া শহরে অবৈধ যান ট্রলিসহ অনিয়মতান্ত্রিকভাবে চলাচলকারী গাড়ি বন্ধের দাবি জানান।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia
সড়ক দুর্ঘটনা রোধের দাবিতে কুষ্টিয়া শহরের বটতৈল মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন
সড়ক দুর্ঘটনা রোধের দাবিতে কুষ্টিয়া শহরের বটতৈল মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন |নয়া দিগন্ত

পথ যেন হয় শান্তির, মৃত্যুর জন্য নয়- এই শ্লোগান ধারণ করে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় শহরের বটতৈল মোড়ে জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংস্থাটির কুষ্টিয়া জেলা সভাপতি খালিদ হাসান সিপাইয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আ স ম মোস্তফা কামাল, বিএনপি নেতা এস এম গোলাম কবির, মাওলানা আবুল হাশেম, শিক্ষাবিদ মোশাররফ হোসেন, হাফেজ সাব্বির আহমেদ, হারুন উর রশীদ পীর, তৃণমূল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম মনো প্রমুখ।

বক্তারা যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় কুষ্টিয়া শহরে অবৈধ যান ট্রলিসহ অনিয়মতান্ত্রিকভাবে চলাচলকারী গাড়ি বন্ধের দাবি জানান। বেপরোয়া মোটরসাইকেল ও নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ ও ট্রাফিক আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।