মিরসরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে বারইয়ারহাট পৌরসভার আয়োজনে বারইয়ারহাট পৌরসভা প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
ওইদিন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন কমিশনার, বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদারসহ বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা।
মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে আজ বারইয়ারহাট পৌরসভা এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি এলাকায় এ কর্মসূচি নেয়া হবে। যাতে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে এ কাজে অংশগ্রহণ করতে পারে।’



