কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গেডে বৃত্তি পেয়েছে ৫২১০ জন শিক্ষার্থী। জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে অংশগ্রহণ করেন ৩৫ হাজার ৯শ’ ৪৮ জন। এতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ১৬২২ জন শিক্ষার্থী। সাধারণ গ্রেডে বৃত্তি পায় ৩৫৯৩ জন শিক্ষার্থী। বৃত্তি প্রাপ্তির শতকরা হার ১৪ দশমিক ৬৬ ভাগ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘এবারের পূর্ণাঙ্গ ফলাফল কুমিল্লা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী বোর্ড ভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে।
২০২৫ সালের ২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের ৫ তারিখে শেষ হয়।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা, সাধারণ গেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা করে বৃত্তির টাকা পাবেন।



