ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বলীয়ান রুজিনা বেগম

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় রুজিনা বেগমকে তার মুদি ব্যবসার মালামাল ও ছাগল ক্রয়ের জন্য এই সহায়তা দেয়া হয়।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

Location :

Jointapur
রুজিনা বেগমের হাতে চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
রুজিনা বেগমের হাতে চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী |নয়া দিগন্ত

নানা প্রতিকূলতা কাটিয়ে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার বিদেশ-ফেরত নারী রুজিনা বেগম। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় পুনরেকত্রীকরণ সহায়তার চেক গ্রহণের মাধ্যমে তিনি এখন ঘুরে দাঁড়ানোর শক্তিতে বলীয়ান।

শনিবার (৭ মার্চ) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ক্ষতিগ্রস্ত এই নারীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় রুজিনা বেগমকে তার মুদি ব্যবসার মালামাল ও ছাগল ক্রয়ের জন্য এই সহায়তা দেয়া হয়।

চেক হস্তান্তরকালে মন্ত্রীকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা ও সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো: আরিফ, রিজিওনাল এমআরএসসি কোঅর্ডিনেটর নূরুল ইসলাম, এমআরএসসি কোঅর্ডিনেটর শুভাশীষ দেবনাথ, মিডিয়া ব্যক্তিত্ব গোলাম সরওয়ার বেলাল ও প্রোগ্রাম অরগানাইজার মো: মামুন হোসেন। প্রবাসবন্ধু ফোরামের পক্ষ থেকে সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ ও সহ-সভাপতি আব্দুল জলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, বিদেশ-ফেরত অভিবাসীদের আর্থ-সামাজিক পুনরেকত্রীকরণে ‘প্রত্যাশা-২’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা রুজিনা বেগমের মতো অনেককেই নতুন করে বাঁচার প্রেরণা দিচ্ছে।