নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

এবার চক্ষু ক্যাম্পের মধ্য দিয়ে চতুর্থবারের মতো চোখে লেন্স সংযোজনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারই ২৫০ জন করে চার ধাপে এক হাজার রোগীকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন |নয়া দিগন্ত

নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে স্মৃতি পরিষদের নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বয়সের চক্ষু রোগী বাছাই করে ২৫০ জনের চোখে লেন্স স্থাপনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা: জোবায়ের রিয়ালের তত্ত্বাবধানে রোগীদের বাছাই করা হয়।

মরহুম শরীফ আতিয়ার রহমানের ছোট ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক জানান, এবার চক্ষু ক্যাম্পের মধ্য দিয়ে চতুর্থবারের মতো চোখে লেন্স সংযোজনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারই ২৫০ জন করে চার ধাপে এক হাজার রোগীকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া প্রতি মাসের শেষ শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখেন।

তিনি আরো জানান, এসব কার্যক্রম ছাড়াও ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে কয়েকটি মেডিক্যাল ক্যাম্পও অনুষ্ঠিত হয়েছে।

চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, ডা: লিজা খানম, শামীম আহমেদ শুভ, ইস্তিহাদুল ইসলাম, প্রীতি রবি দাশ, তাথৈ কীর্ত্তনিয়া, জান্নাতি খাতুন, রাবেয়া সুলতানা, বাবর আলী, মেহেরুন হেলেন, শরীফ আফরোজা, নিশাত নাবিলাসহ অনেকে।