শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ৪০ জনের জামিন

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যায় তার স্ত্রীর দায়ের করা মামলায় ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন প্রাপ্তদের মধ্যে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হক রুবেলও আছেন।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ৪০ জনের জামিন
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ৪০ জনের জামিন |নয়া দিগন্ত

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যায় তার স্ত্রীর দায়ের করা মামলায় ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন প্রাপ্তদের মধ্যে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হক রুবেলও আছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা জজ জহুরুল কবির আসামিদের জামিনের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এমপি মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে, এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত জামায়াত নেতা রেজাউল করিম হন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ওই ঘটনায় নিহতের স্ত্রী মারজিয়া ৩১ জানুয়ারি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

পরে ৪ ফেব্রুয়ারি জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকালে ওই আসনের নির্বাচন স্থগিত হয়ে যায় এবং ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে মাহমুদুল হক রুবেল জয়ী হন এবং ১২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন।