অধ্যক্ষ ডা: সাদেক

দিনাজপুর মেডিক্যাল কলেজকে দেশসেরা করতে চাই

‘দিনাজপুর মেডিক্যাল কলেজ শুধু মনোরম পরিবেশ নয়, এখানকার পড়াশোনার মানও ভালো। শিক্ষার্থীদের ফলাফলও ভালো।’

শেখ সাবীর আলী, ফুলবাড়ী (দিনাজপুর)

Location :

Dinajpur
দিনাজপুর মেডিক্যাল কলেজকে দেশসেরা করতে চাই
দিনাজপুর মেডিক্যাল কলেজকে দেশসেরা করতে চাই |নয়া দিগন্ত

‘দিনাজপুর মেডিক্যাল কলেজকে দেশসেরা মেডিক্যালে রূপান্তর করতে চাই’ বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: সেখ সাদেক আলী।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজের অডিটোরিয়াম হলে ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষের ২০০ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং পরিচিতি ক্লাশে তিনি এ কথা জানান।

অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: সেখ সাদেক আলীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর মেডিক্যাল কলেজে হাসপাতালের পরিচালক ডা: মো: ফজলুর রহমান, দিনাজপুর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মোজাম্মেল হোসেন, দিনাজপুর মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের হোস্টেল সুপার ডা: শাহ মো: ইসমাইল হোসেন, দিনাজপুর মেডিক্যাল কলেজ ছাত্রীনিবাসের হোস্টেল সুপার ডা: লায়লা ফেরদৌস, ডা: লিপিকা রানী অধিকারী, অভিভাবক গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারিস প্রমূখ।

এ সময় কলেজের শিক্ষকরা ও অধ্যক্ষ ডা: সেখ সাদেক আলী কলেজের বিভিন্ন সুযোগ-সুবিধা ও নতুন শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনা তুলে ধরেন। তিনি তিন শিক্ষার্থীকে অনার্স নাম্বার পাওয়ায় অভিনন্দন জানিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে তিনি আন্ত: মেডিক্যাল কলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া দিনাজপুর মেডিক্যাল কলেজের ছাত্রদের ডেকে অভিনন্দন জানান।

অনুষ্ঠিত ওরিয়েন্টেশন এবং পরিচিতি মূলক ক্লাশ-২০২৫ অনুষ্ঠানের শুরুতেই দিনাজপুর মেডিক্যাল কলেজের ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষের ২০০ শিক্ষার্থীদের একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্ব শেষে দিনাজপুর মেডিক্যাল কলেজের ক্যাম্পাস ও বিভাগ এবং কলেজের সর্ব বিষয় নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

সর্বশেষে শিক্ষার্থী ও অভিভাবকদের দিকনির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সেখ সাদেক আলী বলেছেন, ‘তোমাদের ভালোমতো অধ্যবসায় করতে হবে। আমরা শিক্ষকরা তোমাদের পাশে আছি। দিনাজপুর মেডিক্যাল কলেজ শুধু মনোরম পরিবেশ নয়, এখানকার পড়াশোনার মানও ভালো। শিক্ষার্থীদের ফলাফলও ভালো। আমরা আশা করি তোমরা ভালো ফলাফলের মাধ্যমে শুধু সারাদেশে নয় বিশ্বব্যাপী সুনাম অর্জন করবে।’