মাদারগঞ্জে শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

জামালপুরের মাদারগঞ্জে শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদ (মানি) ও মাদারগঞ্জ মাদরাসা শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Location :

Madarganj
মাদারগঞ্জে শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল
মাদারগঞ্জে শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদ (মানি) ও মাদারগঞ্জ মাদরাসা শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বাবুল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুর শাকের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল হায়দার, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: মঞ্জুর কাদের বাবু খান, পৌর বিএনপির সভাপতি আবুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান (রতন), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: খালেদ মাসুদ তালুকদার সোহেল, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো: রফিকুল ইসলাম লিটন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আবু বাশার, মাদরাসা শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, কলেজ শিক্ষক সমিতির (মিনি) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ এবং শিক্ষক–কর্মচারী কল্যাণ পরিষদের (মিনি) সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল রহমান, মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও কে এফ এস নেছারুদ্দিন ফাজিল মাদরাসার সুপার মো: আ: মোতালিব সেলিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।