রায়পুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযানে প্রায় ৯ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ আনুমানিক ৯০ পিস। এছাড়া ইয়াবা সেবনের ব্যবহৃত ৬০টি ফয়েল পেপার ও ইয়াবা সংরক্ষণের ১২০টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়।

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Lakshmipur
রায়পুরে ইয়াবাসহ গ্রেফতার হওয়া ৩ জন
রায়পুরে ইয়াবাসহ গ্রেফতার হওয়া ৩ জন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৯০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের ৬০টি ফয়েল পেপার ও ইয়াবা সংরক্ষণের ১২০টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কেরোয়া এলাকার জিয়াউর রহমান তুষার, দেনায়েতপুর এলাকার আনোয়ার হোসেন শিবলু ওরফে কয়লা এবং লুধুয়া এলাকার আরমান হোসেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযানে প্রায় ৯ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ আনুমানিক ৯০ পিস। এছাড়া ইয়াবা সেবনের ব্যবহৃত ৬০টি ফয়েল পেপার ও ইয়াবা সংরক্ষণের ১২০টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, জিয়াউর রহমান তুষারের নামে তিনটি মূলতবি ওয়ারেন্ট এবং আনোয়ার হোসেন শিবলু ওরফে কয়লার নামে দুইটি মূলতবি ওয়ারেন্ট রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তুষার কেরোয়া এলাকায় মাদক কারবারের সাথে জড়িত এবং তাকে মাদক কারবারের অন্যতম হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুইজনের বিরুদ্ধে পাঁচটি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।