শ্রীমঙ্গলে পরিবেশ দূষণের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র না থাকার অপরাধে একটি ভাঙ্গারী প্লাস্টিক কারখানা ও শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
ভ্রাম্যমাণ আদালাত
ভ্রাম্যমাণ আদালাত |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার ভূনবীর ইউনিয়নের চৌমুহনা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মো: মুহিবুল্লাহ আকন নয়া দিগন্তকে জানান, পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র না থাকার অপরাধে একটি ভাঙ্গারী প্লাস্টিক কারখানা ও শ্রীমঙ্গল ল্যাটেক্স কারখানকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

তিনি আরো জানান, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।