দুমকিতে মিনিট্রাক থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

মাদককারবারি চক্রের সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে লেবুখালী পাগলার মোড় দিয়ে দুমকির আঙ্গারিয়া এলাকায় রাস্তার পাশে ট্রাক ফেলে রেখে আত্মগোপনে চলে যায়।

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
উদ্ধার মিনিট্রাক ও গাঁজা
উদ্ধার মিনিট্রাক ও গাঁজা |নয়া দিগন্ত

পটুয়াখালীর দুমকিতে মিনিট্রাক থেকে ৬৬ কেজি ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে এই গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্র ও র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান পটুয়াখালীর দিকে আসবে এমন খবরে র‌্যাব-৮-এর একটি টিম সোমবার রাতে পায়রা সেতুর টোল প্লাজায় অবস্থান নেয়। মাদককারবারি চক্রের সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে লেবুখালী পাগলার মোড় দিয়ে দুমকির আঙ্গারিয়া এলাকায় রাস্তার পাশে ট্রাক ফেলে রেখে আত্মগোপনে চলে যায়।

পরে রাত সাড়ে ৩টার দিকে র‍্যাবের সদস্যরা ফেলে রাখা ট্রাক তল্লাশি করে গোপন বক্স থেকে ৬৬ কেজি ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার করা গাঁজা ও মিনিট্রাকটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম উদ্দিন গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।