ভৈরবে নৌকা চুরির ঘটনায় বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

নৌকা চুরির ঘটনার জেরে আনার ও সাজ্জাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আনার সাজ্জাদকে ছুরিকাঘাতে হত্যা করে।

Location :

Bhairab
ভৈরব থানা
ভৈরব থানা |সংগৃহীত

ভৈরব সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরবে নৌকা চুরির ঘটনার জেরে ছুরিকাঘাতে সাজ্জাদ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর এলাকায় ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ জগন্নাথপুর লক্ষ্মীপুর ডেঙ্গু প্রধানের বাড়ির আরমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ১৫ দিন আগে সাজ্জাদের মামা স্বপন মিয়ার নৌকা চুরির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে অভিযুক্ত আনার ডাকাতের সাথে সাজ্জাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আনার সাজ্জাদকে ছুরিকাঘাত করে। সাজ্জাদের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, একই পরিবারের তিনজনকে হত্যার দায়ে ১৮ বছর জেল খেটে এক বছর আগে ছাড়া পান আনার। এছাড়াও তিনি একাধিক হত্যা মামলার আসামি। জেল থেকে ছাড়া পেয়ে তিনি মাদককারবার ও চুরি-ডাকাতির সাথে জড়িয়ে পড়েন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’