চৌদ্দগ্রামে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত নেতারা

শনিবার (২১ মার্চ) ঈদের দিন ছাত্রশিবিরের শহীদ শাহাব উদ্দিন পাটোয়ারী, শহীদ ইব্রাহিম ও শহীদ নাঈম উদ্দিন মুরাদের কবর জিয়ারত করেন নেতারা। এ সময় তারা শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
ঈদের দিন চৌদ্দগ্রামে শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা
ঈদের দিন চৌদ্দগ্রামে শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদুল ফিতরের দিন জুলাই শহীদদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের খোঁজখবর নিয়ে দিনটি উদযাপন করেছেন জামায়াতের নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) ঈদের দিন ছাত্রশিবিরের শহীদ শাহাব উদ্দিন পাটোয়ারী, শহীদ ইব্রাহিম ও শহীদ নাঈম উদ্দিন মুরাদের কবর জিয়ারত করেন নেতারা। এ সময় তারা শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী এবং মাস্টার কামাল উদ্দিন মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরা ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।