মিরসরাইয়ে ধরা পড়লো ১২ কেজি ওজনের বোয়াল

আজ সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় বিশাল মাছটি ধরা পড়ে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
জেলে হাছির হাতে বিশাল বোয়াল মাছ
জেলে হাছির হাতে বিশাল বোয়াল মাছ |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদী থেকে বড়শিতে ধরা পড়লো ১২ কেজি ওজনের বোয়াল মাছ।

বুধবার (২ জুলাই) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় বিশাল মাছটি ধরা পড়ে।

বড়শিতে বড় বোয়াল ধরা পড়ায় খুব আনন্দিত ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ জয়নাল আবেদীন প্রকাশ হাছি মিয়া।

স্থানীয় মো: ফিরোজ আহম্মদ বলেন, ফেনী নদীতে এক সময় বড়শিতে অনেক বড় বড় মাছ ধরা পড়ত। বিগত কয়েক বছর ধরে নদীতে মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে মাছ পাওয়া যায় না।

তবে গত তিন মাস ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে আবারো বড় মাছ পাওয়া যাচ্ছে। সকালে অলিনগর এলাকায় বড়শি বসিয়ে একটি বোয়াল মাছ পেয়েছেন হাছি ভাই। নদী থেকে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ হলে বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন তিনি।