টানা ২০ বছর পর বিএনপির দুর্গ বলে খ্যাত দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) সাতকানিয়া আংশিক সংসদীয় আসন দুটি পুনরুদ্ধার করতে সক্ষম হলো বিএনপি। সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুটি আসনে বিএনটির দুই সংসদ সদস্য বিজয়ী হওয়ার মধ্যদিয়ে এ দুই আসন পূর্ণউদ্ধার হয় বিএনপির।
নির্বাচনে চট্টগ্রাম-১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (মোমবাতি) পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ ধানের শীষ প্রার্থী ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।
চট্টগ্রাম- ১৪ আসনে সর্বশেষ ২০০১ সালের ৮ম জাতীয় নির্বাচনে তৎকালীন বিএনপির স্থায়ী কমিটি প্রভাবশালী সদস্য বর্তমানে এলডিপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমেদ বীরবিক্রম সংসদ্য নির্বাচিত হন। পরবর্তীতে
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এলডিপির প্রতীক ছাতা মার্কা নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তিতে ২০১৪ সালের ১০ম নির্বাচনে বিএনপি এলডিপি অংশগ্রহণ করেননি। ২০১৮ সালের ১১ এ আসন থেকে বিএনপি এলপিপি নির্বাচনে অংশগ্রহণ করলেও আসনটি হাতছাড়া হয়।
এ ছাড়া ২০২৪ এর ১২তম নির্বাচনেও এ আসনে বিএনপি ও এলডিপি অংশগ্রহণ করেনি। অপর দিকে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে সর্বশেষ ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নিবাচর্নে বিএনপির গাজী শাহজাহান জুয়েল নির্বাচিত হন।



