ঈদের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায়

খুলনা সার্কিট হাউজ মাঠের প্রস্তুতি পরিদর্শনে কেসিসি প্রশাসক মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার (১৯ মার্চ) সার্কিট হাউজ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা সার্কিট হাউজ মাঠের প্রস্তুতি পরিদর্শনে কেসিসি প্রশাসক মঞ্জু
খুলনা সার্কিট হাউজ মাঠের প্রস্তুতি পরিদর্শনে কেসিসি প্রশাসক মঞ্জু |নয়া দিগন্ত

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার (১৯ মার্চ) সার্কিট হাউজ মাঠে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামায়াত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। সকাল সাড়ে ৮টায় এ মাঠে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

পরিদর্শন শেষে কেসিসি প্রশাস সাংবাদিকদের বলেন, সার্কিট হাউজ মাঠ এক ঐতিহাসিক ময়দান। এখানে হাজার হাজার নগরবাসী ঈদের নামাজ আদায় করেন। মুসুল্লিরা যেন সুষ্ঠুভাবে ঈদ জামায়াতে নামাজ আদায় করতে পারেন সেজন্য মাঠ প্রস্তুতের কাজ আজ সন্ধ্যার মধ্যে প্রায় সম্পন্ন হবে। সে লক্ষে খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সাথে ঈদের জামায়াতে অংশগ্রহণ পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, কেসিসি প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান তার সাথে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনায় ঈদের দ্বিতীয় জামায়াত সকাল ৯টায় ও তৃতীয় জামায়াত সকাল ১০টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামায়াত, ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদে এবং বয়রা মডেল মসজিদে ঈদের জামায়াত হবে। আহলে হাদীস অনুসারীদের প্রধান ঈদ জামায়াত হাদীস পার্কে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।