আজো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি, অটোরিকশাসহ ছোট যানবাহনে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rajshahi
সংগৃহীত

এক বাস চালককে মারধরের জের ধরে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা।

বাস বন্ধ থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি, অটোরিকশাসহ ছোট যানবাহনে যাতায়াত করতে হচ্ছে তাদের।

চাঁপাইনবাবগঞ্জের পরিরহন শ্রমিক নেতা আনারুল ইসলাম জানান, গত শনিবার রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করে রাজশাহীর পরিবহন শ্রমিকরা। এর জের ধরে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে গতকাল (সোমবার) সকাল থেকে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, সমস্যা সমাধানের লক্ষে আজ বেলা ১১টায় রাজশাহী বাস মালিক সমিতি ভবনে উভয় জেলার বাস মালিক-শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে। দু’পক্ষের মধ্যে সমঝোতা হলে বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।