সাটুরিয়ায় প্লাস্টিক বোতলের নাইট্রোজেন গ্যাস বিস্ফোরণে যুবক আহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্লাস্টিকের বোতলে বহন করার সময় অসাবধানতাবশত নাইট্রোজেন গ্যাস বিস্ফোরণে আব্দুল খালেক (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
সাটুরিয়ায় প্লাস্টিক বোতলের নাইট্রোজেন গ্যাস বিস্ফোরণে যুবক আহত
সাটুরিয়ায় প্লাস্টিক বোতলের নাইট্রোজেন গ্যাস বিস্ফোরণে যুবক আহত |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্লাস্টিকের বোতলে বহন করার সময় অসাবধানতাবশত নাইট্রোজেন গ্যাস বিস্ফোরণে আব্দুল খালেক (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাটুরিয়া বাজারের মোবাইল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল খালেক উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের রাইল্যা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। বর্তমানে তিনি সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আব্দুল খালেক সাটুরিয়া বাজারের ‘মোল্লা ফার্মেসি’ থেকে একটি প্লাস্টিকের বোতলে ৪০০ টাকা দিয়ে নাইট্রোজেন গ্যাস ক্রয় করেন। গ্যাসভর্তি বোতলটি ডান হাতে নিয়ে মোবাইল মার্কেটের সামনে পৌঁছালে হঠাৎ করেই তা প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় প্লাস্টিকের বোতলটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং খালেকের ডান হাত রক্তাক্ত ও গুরুতর ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা দ্রুত তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল খালেক জানান, দেশজুড়ে চলমান অত্যাধিক গরম থেকে সাময়িক রক্ষা পেতে এবং শরীর ঠান্ডা করার উদ্দেশ্যে তিনি ওই ফার্মেসি থেকে গ্যাসটি কিনেছিলেন। তবে প্লাস্টিকের বোতলে উচ্চচাপের এই গ্যাস বহন করা যে কতটা ঝুঁকিপূর্ণ ও ভয়াবহ, তা তাঁর জানা ছিল না।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মনিরুজ্জামান জানান, ‘বিস্ফোরণের ঘটনায় আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাতে গুরুতর জখম হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।’

একটি সাধারণ ফার্মেসিতে কীভাবে বা কী উদ্দেশ্যে এই উচ্চচাপের নাইট্রোজেন গ্যাস খোলা প্লাস্টিকের বোতলে বিক্রি করা হচ্ছিল এবং এই বিস্ফোরণের পেছনে মূল কারণ কী—তা খতিয়ে দেখছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।