জুলাই সনদ থেকে সরে যাওয়া জাতির সাথে প্রতারণা : মুহাম্মদ শাহজাহান

দেশকে আবারও অতীতের ফ্যাসিবাদী ধারায় ফিরিয়ে নেয়ার চেষ্টা চলছে। এটি জাতির সাথে বড় ধরনের প্রতারণার শামিল।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram

জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক উদ্যোগগুলোর মধ্যে জুলাই চার্টার প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সাথে আলোচনা করে এই চার্টার প্রণয়ন করা হয়। কিন্তু বর্তমানে সেই অঙ্গীকার থেকে সরে গিয়ে দেশকে আবারও অতীতের ফ্যাসিবাদী ধারায় ফিরিয়ে নেয়ার চেষ্টা চলছে। এটি জাতির সাথে বড় ধরনের প্রতারণার শামিল।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে উলামা-মাশায়েখের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগরীর ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার এবং মুহাম্মদ উল্লাহ।

ওলামা বিভাগের সহকারী দায়িত্বশীল মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাওলানা রহুল আমীন, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মুহাম্মদ ফিরদাউস, মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম ছিদ্দীকি, মাওলানা বেলাল উদ্দিন প্রমুখ।