বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে শহরের ট্রাকরোস্থ দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া।
চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, কর্মপরিষদ সদস্য ও ১০ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম মাওলা, ওমর ফারুক, মাওলানা আবু আহমেদ।
দারসুল কোরআন পেশ করেন দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক মাওলানা সোহাইল আহমেদ চিশতী।



