খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
খালিয়াজুরীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ১৫০০ মিটার কারেন্ট জালে জব্দ করা হয়।
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে নিষিদ্ধ কারেন্টজালের বিরুদ্ধে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের পাঙাসিয়া হাওরে মাছ ধরার সময় প্রায় ১৫০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে এ অভিযান পরিচালনা করে। এ সময় জব্দ করা কারেন্টজাল উপজেলা সদরে এনে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন জনস্বার্থে এ অভিযান নিয়মিত চালু থাকিবে।



