সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিলে মাওলানা হাবিবুর রহমান

রমজান থেকে শিক্ষা নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে

কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার মাঝে প্রকৃত কল্যাণ ও সফলতা জড়িত রয়েছে। জামায়াত সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে আমাদের পথচলা অব্যাহত রাখতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিলে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানমাওলানা হাবিবুর রহমান
সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিলে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানমাওলানা হাবিবুর রহমান |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। আত্মশুদ্ধি অর্জনের মাস রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যয় বিচার প্রতিষ্ঠার কথা বলে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের কাজ করার শপথ নিতে হবে। তাহলে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হবে।

তিনি বলেন, কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার মাঝে প্রকৃত কল্যাণ ও সফলতা জড়িত রয়েছে। জামায়াত সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে আমাদের পথচলা অব্যাহত রাখতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বুধবার (১১ মার্চ) সিলেট জেলা বারের ২নং হলে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের। মোনাজাত পরিচালনা করেন জজকোর্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি আব্দুল জলিল।

অ্যাডভোকেট আব্দুল গাফফারের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন শামীম, সেলিম মু. আলী আজগর ও মাসহুদ আহমদ চৌধুরী মহসিন।

মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বারের সহ-সভাপতি আব্দুস সোয়েব আহমদ, সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, মানবপাচার ট্রাইব্যুনালের পিপি গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার, জেলার বারের ক্রীড়া ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, জেলা বারের সাবেক নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, জেলা বারের ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক সহ-সম্পাদক রবিউল ইসলাম, জেলা বারের আইনজীবী মকসুদ আহমদ, তানভির আহমদ, জুনেদ আহমদ, আসাদুর রহমান, জেলা বারের সাবেক লাইব্রেরি সম্পাদক তাজরিহান জামান, জেলা বারের সহ-সম্পাদক মোসতাক আহমদ, জেলা টেক্স বারের সমাজ সেবা সম্পাদক আবজল মিয়া তালুকদার, জেলা টেক্স বারের কোষাধ্যক্ষ আ স ম মুবিনুল হক শাহীন, দেলোয়ার হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলিম উদ্দিন বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। এই শিক্ষা শুধু রমজান মাস নয়, বছরের প্রতিটি মাসেই ধরে রাখতে হবে। তাহলে ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তি নিশ্চিত হবে।