চৌগাছায় জামায়াতের কর্মী সম্মেলন

জামায়াত সকল ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করবে

যশোরের চৌগাছায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্বরুপরাজপুর দাখিল মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় জামায়াতের কর্মী সম্মেলন
চৌগাছায় জামায়াতের কর্মী সম্মেলন |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্বরুপরাজপুর দাখিল মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ।

বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাওলানা আবদুর রহমান, মাওলানা রওশন জামিল, মাওলানা আম্মাদুল ইসলাম, মাওলানা আবুল হাসেম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ‘আগামী ইউনিয়ন নির্বাচনে জামায়াত সকল ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।’