নোয়াখালীতে ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা

অভিযানে লাইসেন্সবিহীন ইটভাটা ও পরিবেশগত নিয়ম অমান্য করায় তিনটি ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
ইটভাটায় অভিযান ও জরিমানা
ইটভাটায় অভিযান ও জরিমানা |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ও কাদিরপুর ইউনিয়ন এলাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটাসমূহে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে সাত লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে লাইসেন্সবিহীন ইটভাটা ও পরিবেশগত নিয়ম অমান্য করায় তিনটি ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। অভিযানে বেগমগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।

অর্থদণ্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— রূপালী ব্রিকস তিন লাখ টাকা, দিগন্ত স্টার ব্রিকস দুই লাখ টাকা ও হোসনা ব্রিকস দুই লাখ বিশ হাজার টাকা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেয়া হবে না।