ধামরাইয়ে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। আলোচনা সভা শেষে ধামরাইয়ের কৃতী সন্তান শহীদ সাদসহ সব জুলাই শহীদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য তমিজ উদ্দিন
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য তমিজ উদ্দিন |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আহমেদুল হক তিতাস, মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কারী ইসরাফিল খোকন, শহীদ সাদের ছোট ভাই আবির হোসেন ও ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিস-উর রহমান বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ধামরাইয়ের কৃতী সন্তান শহীদ সাদসহ সব জুলাই শহীদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মসজিদের ইমাম আব্দুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন।