মিরসরাইয়ে ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কাজ করার সময় মাচা ভেঙে পড়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ধরলে সাথে সাথে তার ছিঁড়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সীতাকুণ্ড মডার্ন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
নিহত মো: সাইফুল ইসলাম
নিহত মো: সাইফুল ইসলাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সাইফুল ইসলাম (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর নিজামপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ওই এলাকার আবুল কালামের ছেলে।

নিহত সাইফুলের প্রতিবেশী মো: নুর নবী জানান, বৃহস্পতিবার নিজামপুর রেলস্টেশন এলাকায় মো: বেলাল হোসেনের নতুন বাড়ি কাজ করছিলেন সাইফুল। কাজ করার সময় মাচা ভেঙে পড়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ধরলে সাথে সাথে তার ছিঁড়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সীতাকুণ্ড মডার্ন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রী শারীরিক প্রতিবন্ধী। দুই মেয়ে রয়েছে সাইফুলের।

এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আব্দুর রশিদ বলেন, ‘মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণশ্রমিক মারা যাওয়ার কথা শুনেছি। আমি মামলার কাজে কোর্ট বিল্ডিংয়ে আছি।’