সিংড়ায় বোরো ধান কাটা উৎসব

আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ধান কাটা উৎসব
ধান কাটা উৎসব |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় বোরো ধান কাটা উৎসব হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় চলনবিলের পেট্রোলবাংলা পয়েন্ট এলাকায় এই ধান কাটা উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান।

উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘সিংড়া উপজেলা শস্য ও মৎস্য অধ্যুসিত এলাকা। চলনবিলে এখন প্রধান পেশা কৃষি। অত্র উপজেলায় এবছর ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করছি কৃষকরা লাভবান হবে। কৃষকরা যেন ভালো ভাবে ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলতে পারে সেই লক্ষেই প্রশাসন কাজ করছে।’

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান বলেন, ‘চলনবিল অঞ্চলে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। সেচ ও সারের কোনো সংকট ছিল না। নাটোর জেলায় প্রায় চার লাখ টন ধান উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে।’

অনুষ্ঠানে ইউএনও-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

কৃষকরা ন্যায্যমূল্য পেলে লাভবান হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।