পটিয়ায় পঙ্কজ শীল হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে কচুয়াই ইউনিয়নের চক্রশালা জলুরদীঘি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন শীলের ছেলে পঙ্কজ শীল নিহত হন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
গ্রেফতার হত্যা মামলার দুই আসামি
গ্রেফতার হত্যা মামলার দুই আসামি |নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর পঙ্কজ শীল (২৬) হত্যা মামলার প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বুধবার (১৭ জুন) রাতে পটিয়া থানা ও ডিবি পুলিশের একটি দল কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আবদুর রহমানকে (২৩) গ্রেফতার করে।

পরে আবদুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ পূর্ব এলাহাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে ফাতেমা বেগম (১৯) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রহমান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে এবং ফাতেমা বেগম একই এলাকার জামাল উদ্দীনের মেয়ে।

এর আগে, মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে কচুয়াই ইউনিয়নের চক্রশালা জলুরদীঘি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন শীলের ছেলে পঙ্কজ শীল নিহত হন। এ ঘটনায় পরলোকগত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে তিলক চক্রবর্তী (৩০) গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তিনি এখনো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় পঙ্কজ শীলের মা ঝিনু শীল পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: জিয়াউল হক জানান, ঘটনার পর থেকেই হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয় এবং সন্দেহভাজন দু’জনকে নজরদারিতে রাখা হয়। অবশেষে ঘটনার নয় দিন পর প্রধান অভিযুক্ত আসামিসহ ওই নারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো জানান, বৃহস্পতিবার (১৮ জুন) পঙ্কজ শীল হত্যা মামলার প্রধান আসামি ও ওই নারীকে আদালতে পাঠনো হয়।