মেহেরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে রাজনৈতিক, প্রশাসনিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
মেহেরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
মেহেরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল |নয়া দিগন্ত

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে রাজনৈতিক, প্রশাসনিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আজ বুধবার পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ৭৩ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো: তাজউদ্দিন খান, ৭৪ মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো: নাজমুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, নায়েবে আমির মাওলানা মাহাবুব উল আলম, জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, জেলা প্রশাসকের প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।