চট্টগ্রামে হামলার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ

‘ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম হতে দেয়া হবে না’

সিলেটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি ও দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
চট্টগ্রামে হামলার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ
চট্টগ্রামে হামলার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ |নয়া দিগন্ত

সিলেটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি ও দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সিলেট নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, ‘চট্টগ্রামে ছাত্রশিবিরের ভাইদের ওপর ছাত্রদল ও যুবদলের টোকাইরা হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আদু ভাইয়েরা হলের সিটের জন্য আবেদন করছে। সিলেটের বিভিন্ন ক্যাম্পাসেও তারা এরকম অপকর্ম করার চেষ্টা করছে। সাবধান হয়ে যান। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসে গুণ্ডামী চলবে না ‘

তিনি বলেন, ‘দেশে তেল, গ্যাস, বিদ্যুতের দাম বহুগুণে বেড়ে যাচ্ছে। তেলের জন্য কিলোমিটারের পর কিলোমিটার মোটরসাইকেলের লাইন। এ ব্যর্থতার দায়ভার ঢাকার জন্য ছাত্রদল এখন হল, ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রমে মেতে উঠেছে। ক্যাম্পাসগুলোকে সুন্দরভাবে চলতে দিন। আপনারা ছাত্ররাজনীতির গঠনমূলক কাজ করুন। তাহলে ছাত্ররা আপনাদের গ্রহণ করবে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার চেষ্টা হলে ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্রশিবির রুখে দিবে।

শহীদুল ইসলাম সাজু আরো বলেন, জুলাইকে পুঁজি করে তাদের নেতা দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু, তারা এখন জুলাই সনদ মানেন না। সংসদে বসে জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। জনগণ যেকোনো সময় দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনকে ঢাকার জন্য তারা কোনো কর্মসূচি না পেয়ে ছাত্র হত্যার কর্মসূচি নিয়েছে। আর কোনো ক্যাম্পাসে তাঁবেদারি চলবে না, ছাত্র হত্যা চলবে না। ক্যাম্পাস যেভাবে পরিচালিত হয়েছে, ছাত্ররা যেভাবে ছাত্র সংসদ নির্বাচিত করেছে, সেই ছাত্র সংসদ প্রতিনিধিরাই ক্যাম্পাস পরিচালনা করবে। কেউ কোনো সমস্যা তৈরি করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মুহাম্মদ ফাহিমের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।