মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন নৈরপুকুরপাড় ব্রিজ সংলগ্ন মাসুদের অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন- মুন্সীগঞ্জের পূর্ব মাকহাটি এলাকার মরহুম মহিউদ্দিন হাওলাদারের ছেলে মো: মনির হোসেন হাওলাদার (৩৫) এবং টংগীবাড়ী উপজেলার পশ্চিম আলদী এলাকার মালেক শেখের মেয়ে মালা বেগম (৩০)।
ডিবি সূত্র জানায়, অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে। এছাড়া অপরাধ সংক্রান্ত তথ্য দিতে পুলিশ কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।



