দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগ

দিনাজপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের নির্বাচন পরিচালক।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগ
দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনবিধি লঙ্ঘনের অভিযোগ |নয়া দিগন্ত

দিনাজপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের নির্বাচন পরিচালক।

১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের নির্বাচন পরিচালক মো: আব্দুর রাজ্জাক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগপত্র দাখিল করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, প্রার্থীদের নিজ আসনে মোট ২২ টি বিলবোর্ড লাগানোর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু প্রতিদ্বন্দ্বী ধানের শীষে প্রার্থী নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি বিলবোর্ড লাগিয়েছেন। যা আইনের পরিপন্থী এবং নির্বাচন বিধি লঙ্ঘনের শামিল। এছাড়া নির্বাচনের প্রচারণা শেষ হয়ে যাওয়ার পরও তিনি বিলবোর্ড লাগাচ্ছেন বলে অভিযোগ করা হয়।