৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

নোয়াখালীতে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লা বুলু এমপি বলেন, ‘তারেক রহমান দেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই জীবন দিতে প্রস্তুত, তবুও অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না।’

Location :

Noakhali
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয় |নয়া দিগন্ত

নোয়াখালী অফিস

নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনীতে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) বরকত উল্লা বুলু।

প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লা বুলু এমপি বলেন, ‘তারেক রহমান দেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই জীবন দিতে প্রস্তুত, তবুও অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়েই জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব অর্জিত হয়েছে।

বরকত উল্লা বুলু দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন,‘যেসব ইউনিয়ন বা ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে, সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাকে তার জবাবদিহি করতে হবে। কোনো অপকর্ম সহ্য করা হবে না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসীন আলম, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সল, সদস্য আহসান উল্লা ও উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর সেচ্চাসেবক দলের আহ্বায়ক রাসেল সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালি ও আলোচনা সভায় বেগমগঞ্জের ১৬টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।