কলাপাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে জসিম ফকিরের হেফাজতে সংরক্ষিত একটি দেশী চাইনিজ কুড়াল, দু’টি চাকু, তিনটি চাপাতি, তিনটি দা উদ্ধার করা হয়।

হুমায়ুন কবীর, কলাপাড়া (পটুয়াখালী)

Location :

Patuakhali
উদ্ধার করা অস্ত্রসহ আটক যুবক
উদ্ধার করা অস্ত্রসহ আটক যুবক |নয়া দিগন্ত

পটুয়াখালীর কলাপাড়ায় দেশী অস্ত্রসহ মো: জসিম ফকির (৩৭) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। রোববার (৮ ফেব্রুয়ারি) তাকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বাদুরতলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে জসিম ফকিরের হেফাজতে সংরক্ষিত একটি দেশী চাইনিজ কুড়াল, দু’টি চাকু, তিনটি চাপাতি, তিনটি দা উদ্ধার করা হয়। শনিবার কলাপাড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে কলাপাড়া পৌরসভার বাদুরতলী এলাকা থেকে ওই অস্ত্র উদ্ধারসহ জসিম ফকিরকে আটক করে। পরে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে কলাপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। রোববার জসিম ফকিরকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।