পাটগ্রামে কারামুক্ত জামায়াত নেতাকে গণসংবর্ধনা

Location :

Patgram

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতের আমির মো. সোহেল রানা সদ্য কারামুক্ত হওয়ায় তাকে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা ও পৌর শাখা।

মঙ্গলবার বিকেলে স্থানীয় পাটগ্রাম টি এন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মনোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি ও পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুল ইসলাম এবং রংপুর মহানগর জামায়াতের টিম সদস্য কাজী একরামুল হক।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাটগ্রাম পৌর শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আনজুম রাজা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাটগ্রাম উপজেলা পূর্ব শাখার সভাপতি মো. আলমগীর খোরশেদসহ অনেকে।