গাজীপুরের কালীগঞ্জে ইসমাইল হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে পজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কোরুইল্লার টেক ব্রিজের নিচে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
নিহত ইসমাইল হোসেন উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের শরীফ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার (৩১ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা ইসমাইলকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মো: মাসুদ রানা শামীম জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। হত্যার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত হত্যার কারণ উদঘাটিত হবে।



