মুক্তাগাছায় জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী গণসমাবেশ

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মুক্তাগাছা আর কে হাইস্কুল খেলার মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশের পরে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha
গণমিছিল
গণমিছিল |নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মুক্তাগাছা আর কে হাইস্কুল খেলার মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসমাবেশের পরে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি আর কে হাইস্কুল খেলার মাঠ থেকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক হয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ১- এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১১ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গণসমাবেশে মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: শামছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জেলা উলামা বিভাগের সভাপতি, জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলার (পশ্চিম) সাধারণ সম্পাদক ও মুক্তাগাছার ১১ দলীয় জোট লিয়াজো কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি ও ১১ দলীয় জোট লিয়াজো কমিটির সদস্যসচিব মাওলানা মজিবুর রহমান, পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলার শাখার সাধারণ সম্পাদক মাওলান আশরাফ আলী প্রমুখ।