ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকের কুরুচিপূর্ণ পোস্টটি আমাদের নজরে আসে। পরে এ বিষয়ে আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করেছি।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
গ্রেফতার যুবক মোসলেহ উদ্দিন জনি
গ্রেফতার যুবক মোসলেহ উদ্দিন জনি |নয়া দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মোসলেহ উদ্দিন জনি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভী বাড়ির মরহুম মো: মোস্তফার ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার বিষয়টি জানাজানি হলে সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযানে নামে। পরে সোমবার বিকেলে অভিযুক্ত জনিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে গ্রেফতার হওয়ার পর অভিযুক্ত জনি পুলিশের কাছে ফেসবুক আইডিটি তার নিজের কিন্তু প্রদত্ত পোস্টটি এডিট করা বলে দাবি করেছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকের কুরুচিপূর্ণ পোস্টটি আমাদের নজরে আসে। পরে এ বিষয়ে আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করেছি। তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।