কাঁঠালিয়ায় ট্রলি থেকে ছিটকে চালক নিহত

চালক জাহিদুল পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে ট্রলিটি ঘোরানোর চেষ্টা করছিলেন। ট্রলিটি পিছনে নেয়ার সময় চাকা রাস্তা পার হয়ে গেটের দিকে চলে যাওয়ার মুহূর্তে বালুর মধ্যে আটকে যায়।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে মো: জাহিদুল ইসলাম (৩০) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম ছিটকি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল উপজেলার আওরাবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মো: ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালক জাহিদুল পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে ট্রলিটি ঘোরানোর চেষ্টা করছিলেন। ট্রলিটি পিছনে নেয়ার সময় চাকা রাস্তা পার হয়ে গেটের দিকে চলে যাওয়ার মুহূর্তে বালুর মধ্যে আটকে যায়। এতে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে গেলে চালক জাহিদুল পিছনের দিকে ছিটকে পড়ে বিদ্যালয়ের গেটের সাথে মাথার পেছনের অংশে আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে পাশ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’