বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টায় বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
খেলার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি
খেলার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী অঞ্চলের বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতার খেলা বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টায় বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সকালে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বান্দরবান জেলা দল ২-০ গোলে রাঙ্গামাটি জেলা দলকে পরাজিত করে। বিকেলের খেলায় চট্টগ্রাম জেলা দল ৩-০ গোলে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের মোট আটটি জেলা দল অংশ নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মো: সালাউদ্দিন, জাতীয় ইয়ুথ কোচ জাহাঙ্গীর আলম মিন্টুসহ প্রমুখ।