ফেনী অফিস
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে ৫ আগস্ট (বুধবার) ভোরে ৩৬ জুলাই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভোর ৬টায় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।
‘বিজয় মঞ্চ’-এর আয়োজনে প্রতিযোগিতায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। এ সময় শহরের মহিপাল থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ট্রাঙ্ক রোড, জেল রোড ও কলেজ রোড হয়ে পুনরায় মহিপাল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মো: রুহুল আমিন নয়ন, দ্বিতীয় হয়েছেন আব্দুল কাদের ও তৃতীয় হয়েছেন সাইফ উদ্দিন জুবায়ের।
বিজয় মঞ্চের সভাপতি ওসমান গনি রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের বাবা নেছার আহম্মদ, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আব্দুল আজিজ, আব্দুল কাইয়ুম সোহাগ, স্বেচ্ছাসেবী সংগঠক নিশাদ ও নুর নবী হাসান।



