সিকৃবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদে নতুন ডিন ড. মামুন

সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলামকে ১ ফেব্রুয়ারি থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং তার স্থলে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুনকে ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য উক্ত অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন
অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন |নয়া দিগন্ত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুনকে নতুন ডিন নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী মেহেতাজুল ইসলামকে ১ ফেব্রুয়ারি থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং তার স্থলে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুনকে ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য উক্ত অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

তিনি ডিন হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।