চান্দিনায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলাধীন বরকামতা গ্রামের শ্রী শ্রী দুর্গা বাড়িতে ১৪ দিনব্যাপী কীর্তন চলছে। ফনি সাহা কীর্তন থেকে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান।

জাকির হোসেন, চান্দিনা (কুমিল্লা)

Location :

Chandina
বাসচাপায় পথচারী নিহত
বাসচাপায় পথচারী নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

কুমিল্লার চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় ফনি ভূষণ সাহা (৬০) নামে এক পথচারী নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফনি ভূষণ সাহা চান্দিনা উপজেলা সদরের সাহাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলাধীন বরকামতা গ্রামের শ্রী শ্রী দুর্গা বাড়িতে ১৪ দিনব্যাপী কীর্তন চলছে। ফনি সাহা কীর্তন থেকে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের বাড়ি মহাসড়কের পাশে থাকায় দুর্ঘটনার পরপর লাশ নিয়ে যায় পরিবারের সদস্যরা।’