খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (কুয়েট) আইইএম বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো: তাসরীব আহমেদ মাহিন (রোল নম্বর: ২০১১০১৫), বাবা: মো: মোখলেছুর রহমান, মাতা: তাসরিন আক্তার, ফজলুল হক হলের আবাসিক ছাত্র রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ক্যাম্পাসের ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
সহপাঠীরা দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন।
এরপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী এবং স্বজনরা তাকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল নম্বর: ০১৮১০-৫১৯২৩৯।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন তাহলে নিম্নোক্ত নম্বরগুলোর যেকোনো একটিতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে কুয়েট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
পরিচালক (ছাত্র কল্যাণ), কুয়েট (প্রফেসর ড. মো: হাসান আলী): ০১৬৪৩-৭৬৩৩২৫
নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো: মোখলেছুর রহমান: ০১৭১২-২৭৬৬৯৮।



