গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) গাকৃবি ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদযাপন করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন |নয়া দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) গাকৃবি ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদযাপন করা হয়।

নববর্ষ উদযাপনে বৈশাখী র‌্যালি, আলোচনা সভা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গাকৃবি। এ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ গাকৃবি পরিবারের সব বয়সের সদস্যরা এসব অনুষ্ঠানে যোগ দেন।

গাকৃবিতে ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজন ছিল চোখ ধাঁধানো। সকাল ৯টার দিকে ভিসি ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরে বৈশাখী চত্বরে মেলা উদ্বোধন করা হয়, যেখানে দেশীয় খাবার, হস্তশিল্প ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা সামগ্রীর ১৭টি স্টল দর্শনার্থীদের মুগ্ধ করে।

আলোচনা এক সভায় উপাচার্য বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি, ঐক্য ও নতুন সূচনার প্রতীক। একে ধারণ করতে হবে।