নীলফামারীতে জাতীয় মেধায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সংবর্ধনা শেষে বৃত্তিপ্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীকে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
জাতীয় মেধায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
জাতীয় মেধায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান |নয়া দিগন্ত

নীলফামারীতে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ইসলামিক এডুকেশন সোসাইটি নীলফামারী শাখার উদ্যোগে নীলফামারী আলিয়া মাদরাসার হলরুমে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

এ উপলক্ষে নীলফামারী আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুছার সভাপতিত্বে ও আর্দশ শিক্ষক ফেডারেশন নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড.খায়রুল আনাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ বিএম কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, খুটামারা আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু হানিফা শাহ, ইসলামিক এডুকেশন সোসাইটি নীলফামারী জেলা শাখার অবৈতনিক পরিদর্শক অধ্যাপক ছাদের হোসেন প্রমুখ।

সংবর্ধনা শেষে বৃত্তিপ্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীকে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।