দল-মতের ঊর্ধ্বে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘সরকারকে দল-মতের ঊর্ধ্বে উঠে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবির
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবির |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘সরকারকে দল-মতের ঊর্ধ্বে উঠে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

শনিবার (২৩ মে) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক শিক্ষা শিবিরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। একটি পত্রিকার রিপোর্ট অনুযায়ী গত সাড়ে চার মাসে সারা দেশে ৩১৭ জন শিশু ধর্ষিত ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কোনো মানুষ নিরাপদ নয়।’

এ সময় গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার রুকন প্রার্থী ও বাছাইকৃত অগ্রসরকর্মীদের নিয়ে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ফকীহ মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান, পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম প্রমুখ।