ফেনীর নতুন পুলিশ সুপার হিসাবে সোমবার (১৫ জুন) দায়িত্বগ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।
দুপুরে তিনি ফেনী পুলিশ সুপার কার্যালয়ে আসলে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বিকালে জেলা পুলিশ লাইনে বিশেষ সভায় অংশ নেন এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী সেবা দিতে হবে। সেবা প্রত্যাশীরা যেন ভোগান্তির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সর্বশেষ সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন প্রত্যুষ কুমার মজুমদার।
বিদায়ী পুলিশ সুপার মো: শফিকুল ইসলামকে ঢাকা পুলিশ অধিদফতর বদলি করা হয়েছে।
নবাগত প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশেও কর্মরত ছিলেন।



